দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কামনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা মারা গেছেন।
বুধবার (১০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বরাশুর এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামনা বেগম তিলছড়া গ্রামের আনোয়ার শেখের স্ত্রী।
কাশিয়ানী থানার উপপরিদর্শক মোহাম্মদ নূর আলম মিয়া জানান, কামনা বেগম তার মেয়ের জামাই ফায়েক মিনার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।